বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

বাগেরহাটে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ আটক ১।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বাগেরহাটে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ আটক ১।

বাগেরহাট সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কবির হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

পুলিশ জানায়, জব্দকৃত ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ পঁচাশি হাজার টাকা।

শনিবার (২৫ জানুয়ারি) ২:৩৫ ঘটিকায় বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে
এস আই গৌতম কুমার মন্ডলের নেতৃত্বে বাগেরহাট সদর মডেল থানার এস আই মোঃ আবু হানিফ কামাল’সহ একটি চৌকস টিম বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামস্থ মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলাম এর মুদি দোকানের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ কবির হাওলাদারকে আটক করে পুলিশ।

আটককৃত কবির হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ কবির হাওলাদারকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ আটক করেছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102