বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মালয়েশিয়া না যেতে পারা কর্মীদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অবস্থান।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

মালয়েশিয়া না যেতে পারা কর্মীদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অবস্থান।

কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনে নামা মালয়েশিয়া না যেতে পারা কর্মীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন। অবস্থানকারীদের ঘিরে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে আন্দোলনকারীদের মিছিলটি কারওয়ান বাজার থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাওয়া শুরু করে। সাড়ে ১২টার দিকে মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এ সময় মিছিল থেকে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, এক দফা এক দাবি মালোশিয়া যেতে চাই, সিন্ডিকেটের কালো হাত বুক ভেঙে দাও।

এর আগে সকাল সকাল ৯টা থেকে তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় তাদের মধ্যে বেশ কয়েকজন কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। এভাবে দীর্ঘ দুই ঘণ্টা যাবৎ তারা কারওয়ান বাজার মোড় অবরোধ করে রাখেন তারা।তাদের এই মিছিলের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় আন্দোলনকারীরা সবার সামনে রয়েছেন, তাদের পেছনে রয়েছে পুলিশ। এসময় যানবাহনগুলোকে ধীরে চলতে দেখা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102