বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

অসহায় চা বিক্রেতা ফারুকের পাশে সমাজসেবক মঞ্জুরুল হক।

পলাশ সাহা,(দুর্গাপুর ও কলমাকান্দা)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
অসহায় চা বিক্রেতা ফারুকের পাশে সমাজসেবক মঞ্জুরুল হক।
নেত্রকোণার দুর্গাপুরে মাথায় গাছের ডাল পড়ে গুরুতর আহত চা বিক্রেতা ফারুক মিয়ার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করলেন সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু।
বৃহস্পতিবার বিকেলে তিনি এই সহায়তা প্রদান করেন।
গত সপ্তাহে দোকানে কাজ করার সময় ভূমি অফিসের মরা গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয় ফারুক মিয়া। পরে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
চা বিক্রেতা ফারুক মিয়া বর্তমানে দুর্গাপুর পৌর শহরে আলহাজ্ব মো: জয়নাল আবেদীনের বাসায় আশ্রিত রয়েছেন। অসহায় এই মানুষটিকে আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু।
অসহায় ফারুক মিয়ার পাশে দাঁড়ানোয় তার শুভাকাঙ্ক্ষীরা মঞ্জুরুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন সমাজের সকলেই এই অসহায় মানুষটির পাশে দাঁড়ালে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
সহায় সম্বলহীন ফারুক মিয়া আবারো স্বভাবিক জীবনে ফিরতে চান। এজন্য সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102