মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বান্দরবানে ১৬৫ ইয়াবাসহ মাদক কারবারি আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানের আলীকদমে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে হিল ভিডিপির সদস্যরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হিল ভিডিপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানামেম্বার আর্মি ক্যাম্পে কর্মরত হিল ভিডিপি সদস্য মো. ফরহাদ হোসেন তুতা ও মো. নূরনবী ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মালেক জিয়াকে আটক করে তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে আটক যুবককে জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলসহ কানামেম্বার সেনাবাহিনী ক্যাম্পে হস্তান্তর করেন হিল ভিডিপির সদস্যরা। পরবর্তীতে সেনাবাহিনী আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাকে আলীকদম থানায় হস্তান্তর করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে হিল ভিডিপির সদস্যরা কাজ করে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102