রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৮ বালুখেকো আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোটসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে আটজনকে হাতেনাতে আটক করা হয় এবং একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোট জব্দ করা হয়।

পরে ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট তাদের হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বালুখেকোদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102