রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

মাদকে বাধা দেওয়ায় ডকইয়ার্ড মালিককে ফাঁসানোর অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নিজেকে নানা ষড়যন্ত্র ও হয়রানির শিকার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডকইয়ার্ড ব্যবসায়ী মো. গোলাম সরোয়ার।

শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার মালিকানাধীন চৌধুরী ডকইয়ার্ডে কর্মরত রংমিস্ত্রী মিলন এবং তার ছেলে মারুফের নেতৃত্বে একটি চক্র এলাকায় নিয়মিত মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। বিষয়টি জানতে পেরে তিনি তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।

গোলাম সরোয়ারের অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে মিলন তাকে ডকইয়ার্ড থেকে উৎখাত ও ব্যবসা দখলের হুমকি দেয়। পরে প্রতিবেশী মাসুদুর রহমানের সঙ্গে যোগসাজশে ডকইয়ার্ডের একটি স্টিলের প্লেট চুরির ঘটনা ঘটিয়ে উল্টো তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় এবং চাঁদা দাবি করা হয়। তবে প্রশাসন ও স্থানীয়দের তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আগের অভিযোগে সুবিধা করতে না পেরে এখন প্রতিপক্ষ তার বিরুদ্ধে রাস্তা বন্ধ করার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, যে জায়গাকে রাস্তা বলা হচ্ছে সেটি তাদের পৈত্রিক সম্পত্তির অংশ এবং তার চার বোন ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছেন। সেখানে কাজ করতে গেলে তার বৃদ্ধা বোন নাছিমা বেগমকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নাছিমা বেগম বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ এবং নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান অভিযোগ ও জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102