রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বিজিএমইএর আবেদনে সাড়া দিয়ে যে সুবিধা দিল বন্দর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ‘কাট অফ টাইম’ বা ‘গেট ইন টাইম’ ২৪ ঘণ্টা বাড়িয়েছে। 

শুধু পোশাক শিল্পের রপ্তানিবাহী কনটেইনারের জন্য আগামী বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত এটা কার্যকর থাকবে।

বন্দরের পরিচালক (ট্রাফিক) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

যাতে বলা হয়েছে, নতুন নিয়মে দিনের জোয়ারে জাহাজ আসার দিন সকাল সাড়ে ৭টার পরিবর্তে পরের দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে জাহাজ আসার রাত আটটার পরিবর্তে পরের রাত আটটা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে স্টাফিং করা কনটেইনারের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন কার্যক্রম ও অনুমতি গ্রহণের জন্য দিনের জোয়ারে জাহাজ আসার ক্ষেত্রে পরের দিন সকাল সাড়ে ৭টা থেকে আরও সাড়ে ৬ ঘণ্টা (বেলা ২টা) এবং রাতের জোয়ারে জাহাজ আসার ক্ষেত্রে পরের রাত আটটা থেকে আরও ৪ ঘণ্টা (রাত ১২টা) সময় দেওয়া হবে।

তাই কাট অফ টাইমের সময় শেষ হওয়ার আগেই কনটেইনার স্টাফিংয়ের কাজ সম্পন্ন হবার সুবিধার্থে পণ্যসামগ্রী অগ্রীম স্টাফিং পয়েন্টে পোঁছানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

যথাসময়ে জাহাজ ছাড়ার জন্য (সেইলিং) নির্ধারিত জাহাজ সেইলিংয়ের ৩ ঘণ্টা আগে চট্টগ্রাম বন্দরের কনটেইনার গেইট ইন টাইম বা প্রবেশ সময় শেষ হয়ে যাবে। এ বিষয়ে বিকডা বা অফডকগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102