রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

অ্যারিয়ালের হাত ধরে বাংলাদেশে এলো ডংফেং লিউঝুর ফোরথিং ফ্রাইডে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে ডংফেং লিউঝু মোটর কোং লিমিটেডের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ পাওয়ার ঘোষণা দিয়ে আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান অ্যারিয়াল (AREAL) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানে উন্মোচন করেছে আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস এসইউভি ‘ফোরথিং ফ্রাইডে’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডংফেং লিউঝু মোটরের ফোরথিং প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি, উপস্থিত ছিলেন অ্যারিয়ালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার ও ব্যাংকিং পার্টনার, করপোরেট ফ্লিট গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা। ফোরথিং ব্র্যান্ডের পরিচিতি তুলে ধরার পর গাড়িটি উন্মোচন করা হয়। এরপর অতিথিদের সামনে ফোরথিং ফ্রাইডের খুঁটিনাটি ফিচার এবং সারা দেশে অ্যারিয়ালের সার্ভিস নেটওয়ার্ক ও চার্জিং পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী নিরাপত্তা মানদণ্ডসম্পন্ন নতুন ডংফেং ফোরথিং ফ্রাইডের অভিষেক বাংলাদেশে টেকসই পরিবহনের ক্ষেত্রে এক সাহসী নতুন অধ্যায়ের সূচনা করল। পরিচ্ছন্ন, স্মার্ট ও নির্ভরযোগ্য যানবাহনের দিকে দেশের ক্রমবর্ধমান আগ্রহই প্রতিফলিত হয়েছে এই গাড়িতে।

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘নতুন ডংফেং ফোরথিং ফ্রাইডে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবহনব্যবস্থা নিয়ে আমাদের ভাবনারই প্রতিফলন। এটি এমন একটি আধুনিক স্পোর্টস এসইউভি, যেখানে একসঙ্গে মিলেছে বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, গতিশীল পারফরম্যান্স এবং ৫-স্টার সেফটি রেটিং। পরিচ্ছন্ন, স্মার্ট ও উদ্দেশ্যনিষ্ঠ এই গাড়িটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবহন ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকেই তুলে ধরে। ফোরথিং ফ্রাইডের মান ও নির্ভরযোগ্যতার ব্যাপারে আমরা এবং আমাদের অংশীদাররা এতটাই আত্মবিশ্বাসী যে, গ্রাহকদের জন্য আমরা প্রচলিত ওয়ারেন্টির পরিবর্তে দিচ্ছি গ্যারান্টি।’

অ্যারিয়াল সম্পর্কে

আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান অ্যারিয়াল বাংলাদেশের হাতেগোনা সেই প্রতিষ্ঠানগুলোর একটি, যারা এক ছাদের নিচেই সম্পূর্ণ বৈদ্যুতিক পরিবহন ইকোসিস্টেম দিতে সক্ষম। যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ি, বাণিজ্যিক যানবাহন, ফ্রিজার ভ্যান ও ইলেকট্রিক বাস থেকে শুরু করে চার্জিং অবকাঠামো, অর্থায়ন এবং বিক্রয়োত্তর সেবা— সবই রয়েছে প্রতিষ্ঠানটির সেবার আওতায়। এই সমন্বিত সক্ষমতাই অ্যারিয়ালকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এন্ড-টু-এন্ড বৈদ্যুতিক মোবিলিটি সল্যুশন প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102