রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করতে বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন এ অর্থে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন শেষ করতে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষিত আছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে যে পাঁচটি অর্ডিন্যান্স জারি করেছিল, সেগুলো ইতোমধ্যে জাতীয় সংসদে আইন হিসেবে পাস হয়েছে।ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী মনোনয়নের বিধান আর থাকছে না।

শাহে আলম বলেন, এবার স্থানীয় সরকারের নির্বাচন হবে সাধারণ প্রতীকে এবং নির্দলীয়ভাবে। তবে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো যথাসময়ে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাজেটে বরাদ্দ রাখা অর্থ এ নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102