রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

ঈদে মিলাদুন্নবী: রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে এসব শোভাযাত্রা বের হয়।

এর মধ্যে সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাইজভান্ডারি অনুসারীরা সেখানে জড়ো হন। আয়োজকদের পক্ষ থেকে নারী ও পুরুষদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।

সকাল ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি। পরে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। হাতে বিভিন্ন ধরনের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁরা জুলুসে অংশ নেন। শোভাযাত্রা ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে, অঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগেও রাজধানীর গুলিস্তান এলাকায় শোভাযাত্রা বের হয়। এছাড়া কাওরান বাজারসহ রাজধানীর আরো কয়েকটি এলাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও র‌্যালি হয়।

সরকারের পক্ষ থেকেও দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজন।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102