জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আদেশ দেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এর আগে প্রসিকিউশন রেজিস্ট্রারের কাছে সাবেক স্বরাষ্ট্রসচিব ও সাবেক যুগ্মসচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে বিষয়টি ট্রাইব্যুনালে শুনানির জন্য ওঠে।
শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এবং পলাতক ধনঞ্জয় কুমার দাসকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দেন।
তবে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম আদালতে উপস্থিত ছিলেন।