রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল

মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিয়ের পিঁড়িতে বসেছেন এই সংগীতশিল্পী। তার স্বামীও গানের মানুষ—গায়ক সাব্বির কোরাইশী।

সম্প্রতি রাজধানীর গাউসুল আজম মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন শারমিন আক্তার।

বিয়ের পর নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শারমিন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।’

জানা গেছে, শারমিন আক্তারের স্বামী সাব্বির কোরাইশীও সংগীতের সঙ্গে যুক্ত। গানের ভুবনে দুজনেরই পথচলা থাকায় তাদের সম্পর্কের ক্ষেত্রেও সংগীত গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেছে।

শারমিন আরও বলেন, ‘বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক—সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’

২০১৬ সালে ‘চ্যানেল আই বাংলার গান’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন শারমিন আক্তার। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন তিনি।

চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শারমিনের কণ্ঠ ও গায়কী নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। মঞ্চ পরিবেশনার পাশাপাশি বিভিন্ন সময় নতুন গান নিয়েও শ্রোতাদের সামনে হাজির হয়েছেন এই শিল্পী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102