রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন) এবার আন্দোলনে মুখর কলকাতা, শিক্ষার্থী-পুলিশের মধ্যে সংঘর্ষ বিশ্বব্যাংকের প্রকল্পে ইউএনওর কঠোর বার্তা, গুণগত মানে কোনো ছাড় নয় বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিউজ প্রকাশের পর সাড়া, ইকনের লেখাপড়ার দায়িত্ব নেবেন শিক্ষামন্ত্রী কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, আলোচনায় যারা সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি নিয়ে ইসরাইলের উদ্বেগ জুলাইয়ের রক্ত বৃথা যাবে যদি শিশুরা মানুষ না হয় : ডেপুটি স্পিকার ‘গিফটি ফার্মা কাপে অংশ নিল ১২ ওষুধ কোম্পানি প্রতিষ্ঠান

বিশ্বব্যাংকের প্রকল্পে ইউএনওর কঠোর বার্তা, গুণগত মানে কোনো ছাড় নয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে তিনি প্রকল্পের আওতায় নির্মাণাধীন বিভিন্ন সড়ক ও ড্রেনের কাজ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি কাজের গুণগত মান, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে ইউএনও মাহফুজুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্প নির্ধারিত মান বজায় রেখেই সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রকল্পের প্রতিটি ধাপ নিয়মিত তদারকির আওতায় থাকবে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএনওর এ পরিদর্শনকে স্থানীয়রা চলমান উন্নয়নকাজের মান নিশ্চিতকরণ এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে ইতিবাচক উদ্যোগ বলে মনে করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102