শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  1. বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার কালাই রুটির স্বাদ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। খাবারটি খাওয়ার পর তার সংক্ষিপ্ত মন্তব্য ছিল, “দারুণ মজা!”

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজশাহী নগরীর উপশহর নিউ মার্কেট এলাকায় অবস্থিত জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান রুমন কালাই হাউজ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া ঘুরে দেখেন এবং আগ্রহভরে নিজের মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় কয়েকটি স্মরণীয় সেলফিও তুলতে দেখা যায় তাকে।

পরিদর্শনের সময় তিনি শুধু কালাই রুটিতেই সীমাবদ্ধ থাকেননি; বরং বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস প্রস্তুতের প্রক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা দিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102