বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দারুণ জয় তুলে নিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

ইনিংসের শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের গতিময় বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামের নিয়ন্ত্রিত বোলিংও চাপ বাড়ায় অজিদের ওপর। শেষদিকে জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন ১০৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেন। তাসকিন ও মোস্তাফিজ তিনটি করে উইকেট নেন, তানভীর নেন দুটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ০ রানে ফিরে গেলে চাপ বাড়ে। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ৮৬ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। তবে দুজনই বড় ইনিংস খেলতে পারেননি- সৌম্য ৪২ এবং শান্ত ৪২ রানে আউট হন।

মধ্যপর্যায়ে লিটন দাস ২১ রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর মোসাদ্দেক হোসেন দ্রুত রান তুলতে গিয়ে আউট হন। এক পর্যায়ে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে বিপদে পড়ে টাইগাররা।

তবে শেষদিকে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের দৃঢ় ব্যাটিংয়ে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে থাকে বাংলাদেশ। চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় অর্জন হিসেবে জায়গা করে নিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102