বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

যে সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

আগামীকাল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিতোতে পর্দা উঠবে ফিফা ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। কিন্তু বরাবরের মতো এবারও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে আর্জেন্টিনা ও ব্রাজিল।

বিশ্বকাপ আসলে আলোচনায় আসে নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ আছে কিনা আর্জেন্টিনার। বিশ্বকাপের আগের ২২ আসরে চারবার ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখেছে ভক্তরা। সবশেষ ১৯৯০ বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অন্যের বিপক্ষে খেলতে নেমেছিল।

এবার আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার। কিন্তু এর জন্য দুই দলকেই মেলাতে হবে কঠিন সমীকরণ।

এবার বিশ্বকাপে গ্রুপ ‘জে’ তে আছে আর্জেন্টিনা। যেখানে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি ওভালে বিশ্বকাপ ড্রয়ের পর থেকেই তিনবারের চ্যাম্পিয়নদের গ্রুপকে তুলনামূলক সহজ মনে করা হচ্ছে।

অন্যদিকে ব্রাজিল কঠিন গ্রুপে পড়েছে সেটা বলার সুযোগও খুব কম। ‘সি’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। তাদের তুলনায় শক্তির বিচারে বেশ এগিয়ে কার্লো আনচেলত্তির দল।

ড্রয়ের পর নিশ্চিত হয়েছে, সেমিফাইনালের আগে দেখা হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার। তার আগে গ্রুপ পর্ব, শেষ বত্রিশ, শেষ ষোল এবং কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে হবে লাতিন আমেরিকার দুই জায়ান্টকে।

আর্জেন্টিনা ও ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে এবং দ্বিতীয়, তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল পেরোতে পারে, তাহলে ১৫ জুলাই আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় (যুক্তরাষ্ট্র সময় বেলা ৩ টা) শেষ চারের লড়াইয়ে দেখা হতে পারে তাদের।

বিশ্বকাপের সেমিফাইনালে যেটা হবে প্রথম সুপার ক্লাসিকো। সব সমীকরণ মিলে গেলে ১৫ জুলাই দিনটা বিশেষ হয়ে উঠতে পারে এই দুই দল এবং ভক্তদের জন্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102