বাগেরহাট জেলার মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মেজর এস এম জিহাদুজ্জামান (অব.) মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা, অভিজ্ঞতা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাবে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, মেজর এস এম জিহাদুজ্জামান (অব.) দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী।
এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও তাঁর প্রতি শুভকামনা জানিয়ে বলেন, একজন সুশৃঙ্খল ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে তারা প্রত্যাশা করেন।
বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা এক বিবৃতিতে নবগঠিত এডহক কমিটির সভাপতি মেজর এস এম জিহাদুজ্জামান (অব.)-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের অগ্রযাত্রায় তাঁর সফল নেতৃত্ব ও দিকনির্দেশনা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।