বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, ধারে কাছেও নেই আর্জেন্টিনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল একটি অবিচ্ছেদ্য নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে একমাত্র দল হিসেবে পাঁচবার শিরোপা জয়ের গৌরব তাদের দখলে, যা বহুদিন ধরেই অটুট রয়েছে।

শুধু বিশ্বকাপ জয়ের সংখ্যাতেই নয়, প্রতিপক্ষের জালে সর্বাধিক গোল করার কীর্তিতেও সবার শীর্ষে অবস্থান করছে সেলেসাওরা। বিশ্বকাপের মঞ্চে আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবলের মাধ্যমে গোলের পরিসংখ্যানেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে সাম্বার দেশ। পাঁচবার বিশ্বজয়ের কীর্তির মতোই বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩৭ গোল করে রেকর্ড দখলে রেখেছে ব্রাজিল।

বিশ্বকাপের ইতিহাসে গোল করার এই মহাকাব্যে ব্রাজিল ছাড়িয়ে গেছে বাকি সব পরাশক্তিকে। পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল।

আর এই দীর্ঘ পথচলায় প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছে তারা।

রানার্স-আপ হিসেবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ২৩২ গোল করে ব্রাজিলের পেছনেই আছে জার্মানি। ১৫২ গোল করে তিন নম্বরে আছে আর্জেন্টিনা। একশর বেশি গোল করেছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল‍্যান্ড (১০৪)।

‘জোগো বনিতো’ বা নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিলের এই গোলবন্যার পেছনে জড়িয়ে আছে যুগে যুগে জন্ম নেওয়া একঝাঁক ফুটবল জাদুকরের নাম। ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং আধুনিক যুগের নেইমার জুনিয়র—সবার অবদানই ব্রাজিলকে এনে দিয়েছে এই অনন্য উচ্চতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102