শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রামপালে পচা মাংস বিক্রি : দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

শেখ মাসুম বিল্লাহ,(মোংলা,রামপাল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

বাগেরহাটে রামপালে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

অভিযুক্ত হারুনর রশিদ (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের পুত্র ও ইয়ামিন হাওলাদার (৩০) বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের পুত্র।

রবিবার (০৭ জুন) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে রামপাল উপজেলা সহকরী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর আদালত এ আদেশ দেন । এসময় ভেটেরিনারি সার্জন ডাঃ অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাবাজারে পচা গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেওয়া হয় ।

স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো । এসময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102