শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ফরাসী ফার্স্ট লেডি আসলে একজন পুরুষ, প্রমাণ পাওয়ার দাবি মার্কিন সাংবাদিকের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোঁকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি বিতর্ক আবারও নতুন করে উস্কে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রক্ষণশীল সাংবাদিক ও পডকাস্টার ক্যান্ডেস ওয়েন্স। তার দাবি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর স্ত্রী ব্রিজিত আসলে একজন পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং এ বিষয়ে তিনি অকাট্য প্রমাণ খুঁজে পেয়েছেন।

রাশিয়ান সংবাদসংস্থা ‘তাস’ (TASS)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েন্স দৃঢ়তার সাথে বলেন, “আমার অনুসন্ধান শেষ হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে ব্রিজিত ম্যাখোঁ একজন পুরুষ। আমি কোনো সস্তা বা বোকা ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছি না, কারণ তা আমার নিজের সুনামের জন্যই ক্ষতিকর হবে। আমি বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখেছি এবং নিশ্চিত হয়েই বলছি, তিনি (ব্রিজিত) একসময় ইমানুয়েলের শিক্ষক ছিলেন।”
বিষয়টি নিয়ে ফ্রান্সে আইনি লড়াই শুরু হলেও ওয়েন্স একে দেখছেন ভিন্নভাবে। আইনি নোটিশের প্রসঙ্গে তিনি বলেন, “সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আমি তাকে পুরুষ বলেছি বলে ব্রিজিত আমার বিরুদ্ধে মামলা করছেন না। তিনি মামলা করছেন এই অভিযোগে যে, আমি নাকি বলেছি তিনি তার ভাই বা বোনের আইডি চুরি করেছেন! তার মানে তিনি মেনে নিচ্ছেন যে তিনি চোর, কিন্তু পুরুষ নন? এটা সম্পূর্ণ পাগলামি।”

উল্লেখ্য, ক্যান্ডেস ওয়েন্স যুক্তরাষ্ট্রের ডানপন্থী বা রক্ষণশীল রাজনৈতিক মহলে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। ইউটিউবে তার ৬ কোটিরও (৬ মিলিয়ন) বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ২০২৪ সালের মার্চ মাস থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবিটি নিয়মিত করে আসছেন। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও তার স্ত্রী ব্রিজিত এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে ওয়েন্সের বিরুদ্ধে আদালতে প্রমাণ হাজির করার ঘোষণা দিয়েছিলেন। তবে ওয়েন্স তার দাবিতে এখনও অনড় রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102