রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নিরাপত্তার শঙ্কায় কলকাতায় সরানো হলো মেসির ভাস্কর্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

দিন কয়েক আগেই জানা গিয়েছিল কলকাতার লেকটাউন মোড়ে কাঁপতে থাকা ৭০ ফুট উচ্চতার মেসির ভাস্কর্য সরিয়ে নেওয়া হবে। সে অনুযায়ী সরিয়ে নেওয়া হয়েছে মূর্তিটি। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এত দিন এটিকে দড়ি দিয়ে স্থির করে রাখা হয়। সোমবার দুপুরে পাটাতন থেকে নামিয়ে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে মূর্তিটি গণপূর্ত অধিদপ্তরের ট্রাকে তোলা হয়। আপাতত তাদের তত্ত্বাবধানেই রাখা হবে সেটি। গত বছর ভারত ভ্রমণ করেছিলেন লিওনেল মেসি। যদিও সেই সফর ছিল অনিয়ম ও অব্যবস্থাপনায় ভরা। সেই সফরকে স্মরণীয় করে রাখতে মেসি নিজেই উদ্বোধন করেন সেই ভাস্কর্য।

কিন্তু কিছুদিন আগে সেটি দুর্বল হয়ে বাতাসে কাঁপতে থাকে। পরে পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি এএফপিকে জানান, নিরাপত্তার কারণে শিগগিরই সেটি সরিয়ে ফেলা হবে। ভাস্কর্যটিতে বিশ্বকাপ রাখা অবস্থায় দেখা যাচ্ছে ৩৮ বছর বয়সি ইন্টার মিয়ামি তারকাকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102