বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’ ও গণধর্ষণে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে ভেস্তে গেল নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপের ঐতিহাসিক জার্সি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, উন্মুক্ত হবে লুকিয়ে থাকা টিউমার রামগতিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে অর্থনীতির গণতন্ত্রীকরণ হবে নতুন বাজেটের মূল দর্শন : অর্থমন্ত্রী চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ৭০ জন গ্রেপ্তার হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা, ‘সব বললে বাংলাদেশে তোলপাড় হবে’ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

খুলনার লবণচরায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে রাশেদ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাশেদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে মাদক মামলায় কারাগারে থাকাকালে ইমরানের সঙ্গে রাশেদের পরিচয় হয়। কারামুক্তির পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে ইমরান পুনরায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এই বিয়েকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর আগে গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনার সূত্র ধরেই আজ রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে পরিচিত এক যুবক রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্কুলভিটা এলাকার একটি স্কুলের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডে ইমরানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গত ১৯ মার্চের গুলির ঘটনায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102