বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, উন্মুক্ত হবে লুকিয়ে থাকা টিউমার রামগতিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে অর্থনীতির গণতন্ত্রীকরণ হবে নতুন বাজেটের মূল দর্শন : অর্থমন্ত্রী চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ৭০ জন গ্রেপ্তার হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা, ‘সব বললে বাংলাদেশে তোলপাড় হবে’ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত উত্তরাঞ্চল, মাঠে টিকতে পারছেন না কৃষিশ্রমিকরা

খানজাহান আলী (রহ.) মাজারে কুমিরের হামলায় নিহত শিশুর বাদ জোহর জানাজা, দাফন মাজার গণকবর স্থানে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিহত ফাতেমা (৮) নামে শিশুর জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। 

মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জানাজা শেষে মাজার সংলগ্ন গণকবর স্থানে শিশুটিকে দাফন করা হবে।

এর আগে সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে পানির নিচে টেনে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মাজার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মাজারের খাদেমরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

খানজাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, নিহত শিশুর জানাজা জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে এবং পরে মাজার সংলগ্ন গণকবর স্থানে দাফন করা হবে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102