বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সীমান্তে ১০০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিলো বিএসএফ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বাংলাদেশে প্রবেশের জন্য ভারতীয় সীমান্তে অপেক্ষার চিত্রটা আজও বদলায়নি। গত প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে প্রবেশের জন্য ভিড় করছেন নারী-শিশু-পুরুষ।

শুক্রবার (২৯ মে) ভারতীয় সময় দুপুর ৩টা পর্যন্ত বিএসএফের খাতায় এই সীমান্তে নতুন করে নাম তুলেছেন নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করা ১১৬ জন।

শুক্রবার হাকিমপুর সীমান্তে সরেজমিনে দেখা যায়, প্রতিদিনকার ছবিটা আজও এখানে অব্যাহত। সকাল থেকেই দেশে ফেরার জন্য সীমান্ত এলাকায় ভিড় জমিয়েছে মানুষ। বৃষ্টিতে ভিজে সেই ফেরার লাইনে অপেক্ষারত শিশু, বৃদ্ধ-বৃদ্ধা থেকে নারী-পুরুষ সবাই।

সরেজমিনে আরও দেখা যায়, বাস-প্রাইভেট-গাড়ি কিংবা স্থানীয় গণপরিবহনে সীমান্ত এলাকায় পৌঁছানোর পর বিএসএফ লাইন করিয়ে ভিড় করা মানুষদের নাম-ঠিকানা সংগ্রহ করার পাশাপাশি নিচ্ছেন বায়োমেট্রিক ফুটপ্রিন্ট। বাংলাদেশি হওয়ার প্রমাণপত্র থাকলে জমা নেয়া হচ্ছে সেই তথ্য। এরপর তথ্য যাচাই-বাছাই করতে তুলে দেয়া হচ্ছে বিজিবির হাতে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হাকিমপুরের স্বরূপনগর বাজার ও তেঁতুলিয়া সীমান্ত এলাকার ৪টি হোল্ডিং সেন্টারে অন্তত সাড়ে ৩০০ কথিত বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছিল। যাদের মধ্যে ১০০ জনকে শুক্রবার বিজিবি-বিএসএফ সমঝোতায় নাগরিকত্বের নথিপত্র যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশে ঢুকতে দেয়া হয়েছে। এখনো সীমান্ত এলাকায় অপেক্ষারত ও হোল্ডিং সেন্টারে রয়েছেন নিজেদের বাংলাদেশি দাবি করা আরও প্রায় পাঁচশ মানুষ।

তারা দাবি করছেন, বিভিন্ন সময় ভারতের বিভিন্ন সীমান্ত হয়ে দালালের মাধ্যমে তারা ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভারতে এসে কেউ পরিচারিকার বা শ্রমিকের কাজ করেছেন, আবার কেউ অবৈধভাবে বসবাস করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102