মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুর ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান মাওলানা মানফুজুর রহমান “গরুর মাংস বিক্রিতে বাধা: মসজিদের পাশে দোকান বসাতে আদালতের দ্বারস্থ কসাই” রামপালে পুলিশের পৃথক অভিযানে ৭ পিস ইয়াবাসহ ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে টিকটক ভিডিও বানাতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর, ক্ষতি ১০ লাখ টাকা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ বিদ্যালয়ের অনিয়ম নিয়ে কনটেন্ট করায় নারীকে মারধর-গ্রাম ছাড়া করার হুমকি ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী আজ

গোপালপুর ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান মাওলানা মানফুজুর রহমান

মোঃ তরিকুল মোল্লা, (বাগেরহাট সদর,ফকিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের কচুয়া উপজেলার ৫ নং গোপালপুর ইউনিয়নে মাদকমুক্ত যুব সমাজ ও অবকাঠামোগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা মানফুজুর রহমান।

গোপালপুরের কৃতি সন্তান মাওলানা মানফুজুর রহমান যিনি ক্ষমতার প্রতিযোগিতায় নয়, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রতিশ্রুতি দিয়ে ইতোমধ্যেই ইউনিয়নবাসীর আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।

দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সর্বস্তরে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কারণে তার প্রতি মানুষের একটি স্বতন্ত্র গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি এবার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

গোপালপুর ইউনিয়নের জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে প্রাধান্য দিয়ে মাওলানা মানফুজুর রহমান ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। অনেকেই মনে করছেন তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এলাকার স্কুল, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে তিনি সব সময় আর্থিক সহযোগিতা করে থাকেন। জনগণের যেকোনো বিপদে তাকে সব সময় পাশে পাওয়া যায়। কোথাও কোন সমস্যা হলে তিনি সেখানে ছুটে যান নিঃস্বার্থভাবে। তাই আমরা তাকে আগামীতে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

এ বিষয়ে মাওলানা মানফুজুর রহমান বলেন, আমি ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। আমি গোপালপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। আমাদের ইউনিয়নে তরুণদের কর্মসংস্থানের অভাব হয়েছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে-ইনশাআল্লাহ। আমার নির্বাচনী অঙ্গীকার হলো একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা ও এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলব-এটাই আমার প্রত্যাশা।

ইতোমধ্যে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। গোপালপুর ইউনিয়নবাসীর প্রত্যাশা-সৎ, যোগ্য ও সর্বস্তরের জনগণের মনোনীত প্রার্থী হিসেবে নতুন নেতৃত্বে গোপালপুর ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102