মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“গরুর মাংস বিক্রিতে বাধা: মসজিদের পাশে দোকান বসাতে আদালতের দ্বারস্থ কসাই” রামপালে পুলিশের পৃথক অভিযানে ৭ পিস ইয়াবাসহ ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে টিকটক ভিডিও বানাতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর, ক্ষতি ১০ লাখ টাকা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ বিদ্যালয়ের অনিয়ম নিয়ে কনটেন্ট করায় নারীকে মারধর-গ্রাম ছাড়া করার হুমকি ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী আজ হোয়াইট হাউসের সামনে বন্দুক হামলা, যেভাবে নিহত হলেন হামলাকারী

টিকটক ভিডিও বানাতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর, ক্ষতি ১০ লাখ টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে চুলার আগুন ব্যবহার করে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ভাড়া বাসার বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘরে মা ও মেয়ে ভাড়া থাকতেন। তরুণী রানি আক্তার ফারিয়া নিয়মিত টিকটক ভিডিও তৈরি করতেন। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাইরে ছিলেন।

রান্নাঘরের চুলার আগুন ব্যবহার করে ভিডিও ধারণের সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্যমতে, ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরটি প্রায় সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বাড়ির মালিকের দাবি অনুযায়ী, তার প্রায় ৩ লাখ টাকা এবং ভাড়াটিয়াদের ৬–৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাড়ির মালিকের স্ত্রী রুবিনা বেগম বলেন, ফারিয়া নিয়মিত ভিডিও করতেন এবং তাকে একাধিকবার নিষেধ করা হয়েছিল। তার অভিযোগ, চুলার আগুন নিয়ে ভিডিও করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

ফারিয়ার ভাই মিরাজ জানান, ঘটনার সময় তিনি ও তার মা বাসায় ছিলেন না। তার বোন টিকটক ভিডিও করতেন এবং ভিডিও করতে গিয়েই আগুন লাগে। তার বিদেশ যাওয়ার জন্য জমানো অর্থসহ বড় অঙ্কের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102