রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বরিশালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

বরিশালে সরকার বিরোধী গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ, তবে অভিযানের সময় পালিয়ে গেছে প্রায় আরও ৪০ থেকে ৫০ জন কর্মী।

শুক্রবার (২২ মে) ভোরে নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইমন ভূইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেছেন, সরকার বিরোধী ও নাশকতা পরিচালনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধু মিয়ার পুল এলাকায় জড়ো হয়ে গোপন বৈঠক করছিলো।

খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ১০ জনকে আটক করা হলেও ৪০-৫০ জনের মতো পালিয়ে গেছে।

আটককৃতদের কাছ থেকে একটি রাম দা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে, বিচারক আসামিদের জেলহাজতে পাঠিয়েছেন।

পলাতকদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এ পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102