জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির রানিং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে আগামী কমিটিতে সভাপতি হিসেবে দেখতে চান সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগী নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি বর্তমানে সভাপতি পদপ্রার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নাজমুল হাসান বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার কারণে তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
নেতাকর্মীদের দাবি, একজন দক্ষ সংগঠক হিসেবে নাজমুল হাসান সবসময় কর্মীদের মূল্যায়ন করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে কয়েকজন নেতাকর্মী বলেন, “নাজমুল হাসান একজন পরিচ্ছন্ন ও পরীক্ষিত নেতা। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা তাকে আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দেখতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বের কারণে নাজমুল হাসান সভাপতি পদে শক্ত অবস্থানে রয়েছেন।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও দলীয় অঙ্গনেও তাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।