সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করল কুখ্যাত ‘সুমন বাহিনী’ খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য বাগেরহাটের খালিদ সাইফুল্লাহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে ছাত্রদল! ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত সড়ক নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ : নৌপরিবহন মন্ত্রী ৭ জুনের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেব না: ধর্মমন্ত্রী ব্যাট-বলে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য বাগেরহাটের খালিদ সাইফুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে আহ্বায়ক সদস্য হিসেবে স্থান পেয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করা হয়েছে। একই কমিটিতে ৩ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ সাইফুল্লাহ।

খালিদ সাইফুল্লাহর এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে বাগেরহাট জেলার তরুণ সমাজ ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও যোগ্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন। তারা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ রকিবুল ইসলাম বকুল-এর প্রতিও ধন্যবাদ জানান।


জানা গেছে, খালিদ সাইফুল্লাহ ২০১৪ সালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাপুর থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি ২০১৮ সালে Northern University of Business and Technology Khulna-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন এবং ২০২৩ সালে বিএসসি সম্পন্ন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত রয়েছেন।


ছাত্রজীবনের শুরু থেকেই তিনি সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাগেরহাটের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের কারণে স্থানীয়ভাবে তিনি ইতোমধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন।
রাজনৈতিক সূত্রে জানা যায়, ২০১৮ সাল থেকে খুলনায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন খালিদ সাইফুল্লাহ। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে নেতাকর্মীদের মাঝে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

এ বিষয়ে খালিদ সাইফুল্লাহ বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি বাগেরহাটবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। সকলের কাছে দোয়া কামনা করছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও শিক্ষিত নেতৃত্বকে সামনে আনার ধারাবাহিকতায় খালিদ সাইফুল্লাহর এই অন্তর্ভুক্তি খুলনা মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102