সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করল কুখ্যাত ‘সুমন বাহিনী’ খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য বাগেরহাটের খালিদ সাইফুল্লাহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে ছাত্রদল! ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত সড়ক নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ : নৌপরিবহন মন্ত্রী ৭ জুনের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেব না: ধর্মমন্ত্রী ব্যাট-বলে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত

মোঃ তরিকুল মোল্লা, (বাগেরহাট সদর,ফকিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতি’সহ ১৫টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রতিষ্ঠানটির শহরের শালতলাস্থ কার্যালয়ে বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করেন।

নির্বাচিতরা হলেন– সভাপতি শেখ শাহেদ আলী রবি, সিনিয়র সহ-সভাপতি পাইক এমদাদ হোসেন, সহ-সভাপতি শংকর সেন, পরিচালক (সাধারণ) সৈয়দ নাসির আহমেদ মালেক, আলী মোজেজ আহমেদ, মাহবুবুর রহমান টুটুল, হাওলাদার মনিরুজ্জামান মনির, মোঃ জাহিদুল ইসলাম, আশীষ কুমার তালুকদার, শেখ রফিকুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাস।

এছাড়া তিন জন সদস্য পরিচালক (গ্রুপ) পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন– ফেরদৌস জাহান সাজি, শেখ নূর ইসলাম ও খান হাবিবুর রহমান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা বলেন, তফসিল অনুযায়ী দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য ৩০ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৭ মে মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের সকলের মনোনয়ন বৈধ হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ মে পর্যন্ত কেউ তার প্রার্থীতা প্রত্যাহার না করায় সকলকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, দুই বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি। এই সময়ে বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যবিসায়িক পরিবেশ উন্নত করার চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102