মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির আল ধাফরা এলাকায় অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলার ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তবে এতে কোনো হতাহত বা তেজস্ক্রিয়তা সংক্রান্ত ঝুঁকির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার সংঘটিত এ ঘটনার বিষয়ে আবু ধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটর ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখানে আগুন ধরে গেলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলার ফলে পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম স্বাভাবিকভাবেই কাজ করছে বলে নিশ্চিত করেছে আমিরাতের ফেডারেল নিউক্লিয়ার রেগুলেটরি অথরিটি।

এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে আমিরাতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। অতীতে জ্বালানি ও সামুদ্রিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো কয়েকটি হামলার জন্য ইরানকে দায়ী করেছিল আমিরাত।

সূত্র: এএফপি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102