সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করল কুখ্যাত ‘সুমন বাহিনী’ খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য বাগেরহাটের খালিদ সাইফুল্লাহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে ছাত্রদল! ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত সড়ক নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ : নৌপরিবহন মন্ত্রী ৭ জুনের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেব না: ধর্মমন্ত্রী ব্যাট-বলে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এর আগে সোমবার (১৮ মে) থেকে সেখানে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

এদিকে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটি মূলত জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত ইসলামি নীতি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

তিউনিসিয়া ও তুরস্ক তারিখ ঘোষণা করলেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এক প্রতিবেদনে জানিয়েছে, বৈজ্ঞানিক গণনা অনুযায়ী রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে খালি চোখে না হলেও টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

আইএসির হিসাব অনুযায়ী, আজ চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশেই আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102