সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করল কুখ্যাত ‘সুমন বাহিনী’ খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য বাগেরহাটের খালিদ সাইফুল্লাহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে ছাত্রদল! ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত সড়ক নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ : নৌপরিবহন মন্ত্রী ৭ জুনের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেব না: ধর্মমন্ত্রী ব্যাট-বলে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হবে। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন জানাবে প্রসিকিউশন পক্ষ।

গত ৯ এপ্রিল শহিদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করা এই মামলায় প্রধান আসামি হিসেবে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসায় হাসিবুর রশিদের অবস্থানের খবর পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং আজ দুপুরে ট্রাইব্যুনালে সোপর্দ করে।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার এই হত্যাকাণ্ড তৎকালীন ছাত্র-জনতার আন্দোলনকে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102