রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

রামপালে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ,(মোংলা,রামপাল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

বাগেরহাটের রামপাল থানায় নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজিব আল রশিদের উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল চারটায় ১০ নং বাঁশতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নবাগত ওসি মোহাম্মদ রাজিব আল রশিদ। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে অপরাধ দমন এবং দ্রুত সেবা নিশ্চিত করাই বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য।

মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। স্থানীয় বাসিন্দারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাতের টহল বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। ওসি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “পুলিশ একা অপরাধ দমন করতে পারবে না। সমাজকে অপরাধমুক্ত করতে হলে জনগণের সহযোগিতা অপরিহার্য। আপনারা তথ্য দিন, আমরা ব্যবস্থা নেব।” সভায় উপস্থিত স্থানীয়রা নবাগত ওসির এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এ ধরনের মতবিনিময় সভা রামপাল থানার অন্যান্য ইউনিয়নেও পর্যায়ক্রমে আয়োজন করা হবে বলে জানান ওসি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102