আসন্ন বদরগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ কমল লোহানী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে দেখতে চান বদরগঞ্জ পৌর এলাকার সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন কমল লোহানী। দলীয় দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে থাকার কারণে সাধারণ মানুষের মধ্যেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। পৌর এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
বদরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে কমল লোহানী ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন। অনেকেই মনে করছেন, তাকে মেয়র প্রার্থী করা হলে বিএনপি একটি শক্ত অবস্থানে যেতে পারবে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, “কমল লোহানী দীর্ঘদিন ধরে দলকে সংগঠিত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি তৃণমূলের নেতা। সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তাই আমরা চাই, দল তাকে মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করুক।”
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বদরগঞ্জ পৌর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কমল লোহানী এখন অন্যতম আলোচিত নাম। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা