শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বাড়ছে তরুণ মুসলিম ভোটারদের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইংল্যান্ড এবং ওয়েলসের মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলিম। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তাদের বয়স। যেখানে যুক্তরাজ্যের জাতীয় গড় বয়স ৪০ বছর, সেখানে মুসলিমদের গড় বয়স মাত্র ২৭ বছর। অর্থাৎ, মুসলিম জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই ২৫ বছরের কম বয়সী।
শিক্ষায় বড় সাফল্য : গত দুই দশকে ব্রিটিশ মুসলিম নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ৩৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রায় এক-তৃতীয়াংশ মুসলিম উচ্চশিক্ষায় ডিগ্রিধারী, যা জাতীয় গড়ের কাছাকাছি। বিশেষ করে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে মুসলিমদের উচ্চশিক্ষার হার জাতীয় গড়কেও ছাড়িয়ে গেছে।

রাজনৈতিক গুরুত্ব ও ভোটাধিকার : লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক মিকদাদ আসারিয়া জানান, ব্রিটিশ মুসলিমদের নিয়ে রাজনৈতিক দলগুলোর পুরোনো ধ্যানধারণা এখন অচল। বর্তমানে ভোট প্রদানের বয়স ১৬ বছরে নামিয়ে আনার যে প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে, তা কার্যকর হলে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার নতুন মুসলিম ভোটার যুক্ত হবে। এটি যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আবাসন ও বৈষম্যের চিত্র : সাফল্যের পাশাপাশি কিছু উদ্বেগের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। মুসলিম পরিবারগুলোর মধ্যে একক অভিভাবক (Lone-parent) পরিবারের হার ১০.৩ শতাংশ, যা জাতীয় গড়ের (৬.৯ শতাংশ) চেয়ে বেশি। এছাড়া আবাসন মালিকানার ক্ষেত্রেও মুসলিমরা পিছিয়ে আছে। জাতীয় গড় যেখানে ৬৩ শতাংশ, সেখানে মুসলিমদের ক্ষেত্রে এই হার মাত্র ৪১.৫ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, এটি কোনো সাংস্কৃতিক ব্যর্থতা নয়, বরং দীর্ঘদিনের কাঠামোগত বৈষম্য, কর্মক্ষেত্রে বৈষম্য এবং অনুন্নত আবাসন ব্যবস্থার ফল। তবুও এই তরুণ ও শিক্ষিত প্রজন্ম ব্রিটেনের অর্থনীতিতে করদাতা এবং দক্ষ জনশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102