রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মোঃ তরিকুল মোল্লা, (বাগেরহাট সদর,ফকিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই মোঃ আম্মার (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মামাতো ভাই আব্দুল্লাহকে ছুরি’সহ আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্বজনরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ আম্মার বাসাবাটি বাইনেবাড়ি এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত আব্দুল্লাহ গতকাল বৃহস্পতিবার তার ফুফুর বাসায় (আম্মার) বেড়াতে আসছিলেন। রাতে খাওয়ার পরে মামাতো-ফুফাতো ভাই বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দোতলা থেকে চিৎকারের শব্দ পেয়ে স্বজনরা উপরে যায়।

সেখানে আম্মারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্বজনরা।

বাগেরহাট সদর থানার (ওসি) সামসুল আরেফিন জানান, নিহত আম্মার শেখের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ড সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102