রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

বিসিবি নির্বাচন : তিন সদস্যের কমিশন গঠন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। ৩ সদস্যের এই নির্বাচন কমিশন পরবর্তী পর্ষদ গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করবে।

বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নির্বাচন কমিশন প্রকাশ করে। বোর্ড জানায়, তিন সদস্যের এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।

নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার এহসানুল করিম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম এহসানুল মামুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

গত ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। যদিও নির্বাচনে কারচুপি ও অনিয়ম এবং বিশ্বকাপে খেলতে যেতে না পারাসহ নানা ঘটনায় এই বোর্ড ভেঙে দেয় এনএসসি। বর্তমানে বিসিবি পরিচালিত হচ্ছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়ে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102