বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অজান্তেই শরীরে ঢুকছে রোগের বীজ—প্রতিদিনের এই ‘নিরীহ’ অভ্যাসগুলোই নষ্ট করছে আপনার স্বাস্থ্য! সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি ভারতের স্কুলে উর্দু কবিতার জেরে চাকরি হারালেন মুসলিম প্রিন্সিপালসহ তিন শিক্ষক হান্টাভাইরাস কবলিত প্রমোদতরী থেকে দেশে ফিরলেন ১৮ মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির নতুন তথ্য জানাল পেন্টাগন ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে আজ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন প্রশাসনের নাকের ডগায় চলছে জুয়া-মাদকের সাম্রাজ্য, কোটি টাকার লেনদেন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল কাতার ফ্রান্স ফেরত মূর্তি নিয়ে ১৯ বছরের রহস্য

এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের ৬০ অবৈধ স্থাপনা অপসারণ সিডিএর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের ডেবারপাড় অংশে র‌্যাম্প নির্মাণ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিডিএ।

মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজেশন-২ ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ রেলওয়ে থেকে লিজ নেওয়া ০.২২ একর জায়গায় গড়ে ওঠা ৬০টি অবৈধ ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আগ্রাবাদ থেকে বিমানবন্দরমুখী আপওয়ার্ড র‍্যাম্প নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হবে এবং নির্মাণকাজ আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-২ মো. তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আক্তার, সহকারী অথরাইজড অফিসার মো. হামিদুল হকসহ সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102