রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

‘সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমার কোনো ভাবনা নেই’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোই এখন তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন তিনি। তবে এ সময় সাধারণ মানুষের আর্থিক দুর্ভোগ নিয়ে তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ট্রাম্প স্পষ্ট জানান, সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।

মঙ্গলবার (১২ মে) চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে তার মূল মনোযোগ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার দিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রশাসন আপসহীন অবস্থানে রয়েছে।

সাংবাদিকরা যখন যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়তে থাকা মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন, তখন ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল বেশ কঠোর। তার বক্তব্যকে ঘিরে এমন ধারণা তৈরি হয়েছে যে, সাধারণ নাগরিকদের অর্থনৈতিক চাপ এখন তার অগ্রাধিকারের তালিকায় নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান ট্রাম্পের আগের নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। কারণ নির্বাচনি প্রচারণায় তিনি বরাবরই জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনার কথা বলে আসছিলেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করায় তার সাম্প্রতিক মন্তব্য ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ডেমোক্র্যাট শিবির। বিরোধীদের দাবি, প্রেসিডেন্টের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে সাধারণ মানুষের বাস্তব সমস্যা ও দুর্ভোগ থেকে তিনি অনেকটাই দূরে অবস্থান করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচনের আগে এমন স্পর্শকাতর মন্তব্য তার জনসমর্থনে প্রভাব ফেলতে পারে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102