বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :

পল্লিচিকিৎসক হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে পল্লিচিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় ৭ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার। এ ছাড়া দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলার মোট ২১ জন আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১২ জনকে খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন।

মামলার বিবরণে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে পল্লিচিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৯ সালে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণা করলেন আদালত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102