বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

তীব্র গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাস ছুটি ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

তীব্র গরম ও দাবদাহের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাসের দীর্ঘ ছুটি ঘোষণা করেছে পাকিস্তানের পাঞ্জাবে।

সোমবার (১১ মে) পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২২ মে থেকে এই ছুটি শুরু হবে এবং তা কার্যকর থাকবে ২৩ আগস্ট পর্যন্ত। দীর্ঘ এই বিরতি শেষে আগামী ২৪ আগস্ট পুনরায় স্কুলগুলো খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজেও এই বিশেষ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে অসহনীয় গরম বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে গত মাসেই পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক জরুরি নির্দেশনায় জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিল। সেখানে বলা হয়েছিল, তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন অথবা নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করতে হবে। বর্তমান পরিস্থিতির অবনতি হওয়ায় জনস্বার্থ বিবেচনা করে সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত গ্রহণ করল।

দাবদাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে স্কুলগুলোকে বেশ কিছু বাড়তি নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের আউটডোর বা বহিরাঙ্গন খেলাধুলা ও কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও শীতল পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ও ফ্যানের ব্যবস্থা রাখা।

এছাড়া প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের আরামদায়ক ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: দ্য ডন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102