রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ষাট গম্বুজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আলোচনায় মেম্বার প্রার্থী মোঃ ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার ৭নং ষাট গম্বুজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ইয়াকুব আলী। স্থানীয়ভাবে সক্রিয় এই তরুণ নেতা রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কারণেও সাধারণ মানুষের মাঝে পরিচিত মুখ হিসেবে উঠে এসেছেন।

মোঃ ইয়াকুব আলী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বাগেরহাট জেলা শাখার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমেও তাকে সক্রিয় দেখা যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, যুবসমাজকে সংগঠিত করা এবং ওয়ার্ডের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে কাজ করছেন ইয়াকুব আলী। প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এলাকার অনেক ভোটার মনে করছেন, তরুণ নেতৃত্ব ও জনসম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারেন তিনি।

বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। মোঃ ইয়াকুব আলী বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, রাজনৈতিক পরিচয়, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইতোমধ্যে ৭ নম্বর ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ ইয়াকুব আলী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102