রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

ইংল্যান্ড ও ওয়েলসের কন্ডিশন বিবেচনায় রেখে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন এই দলে তারুণ্য এবং অভিজ্ঞতার এক ভারসাম্যপূর্ণ সমন্বয় ঘটিয়েছেন নির্বাচকরা। 

জানা যায়, ১৫ সদস্যের এই দলে সহঅধিনায়ক হিসেবে থাকছেন নির্ভরযোগ্য স্পিনার নাহিদা আক্তার।

বিশ্বকাপের এই স্কোয়াডে যেমন রিতু মনি, ফাহিমা খাতুন এবং শারমিন আক্তার সুপ্তার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন, তেমনি পেস বোলিং ও ব্যাটিংয়ে ভরসা জোগাতে থাকছেন মারুফা আক্তার এবং শর্না আক্তারের মতো সময়ের আলোচিত তরুণ প্রতিভারা।

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে বেশ আঁটসাট প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি। আগামী ২৫ মে স্কটল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগ্রেসরা।

সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ শেষ করে বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপ সম্পন্ন করতে বাংলাদেশ দল পাড়ি জমাবে লাফবরোতে। সেখানে নির্দিষ্ট কিছু প্রস্তুতি ম্যাচ শেষে সরাসরি মূল আসরে যোগ দেবেন জ্যোতি-নাহিদারা।

উল্লেখ্য, আগামী ১৪ জুন বার্মিংহামের ঐতিহ্যবাহী এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মিশন শুরু হবে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুাইরিয়া ফেরদৌস ও তাজনেহার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102