শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে উত্তাল উপজেলা পরিষদ চত্বর জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উপকূলে বৃক্ষরোপণ রামপালে সোলার-পাওয়ারড সেইফ ওয়াটার প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত খুলনা জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় শেখ আশিকুর রহমান (অনি) রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন: ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শেখ মিজানুর মাহমুদ (রাজন) বাগেরহাট জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় জামায়াতের শোক রড-সিমেন্ট নয়, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি : শিক্ষামন্ত্রী শেষ মুহূর্তে আবারও নাটকীয়তা, আজ শপথ হচ্ছে না থালাপতির খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম ইকবাল

খুলনা জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় শেখ আশিকুর রহমান (অনি)

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

খুলনা জেলা ছাত্রদলের আসন্ন কমিটিকে ঘিরে তৃণমূলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। দীর্ঘ দেড় দশকের রাজপথের লড়াই, সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বের কারণে তরুণ প্রজন্মের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন শেখ আশিকুর রহমান অনি।

তাকে আগামী কমিটিতে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব দেওয়ার দাবিতে ইতোমধ্যে সরব হয়ে উঠেছেন তৃণমূলের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কঠিন সময়গুলোতে মামলা-হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন আশিকুর রহমান অনি। উপজেলা পর্যায় থেকে রাজনীতির পথচলা শুরু করে ধাপে ধাপে তিনি খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের কর্মীদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন।

তৃণমূলের নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনোই কর্মীদের ছেড়ে যাননি; বরং সুখে-দুঃখে পাশে থেকে একজন নির্ভরযোগ্য অভিভাবকের ভূমিকা পালন করেছেন। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, “আশিকুর রহমান অনি একজন নিঃস্বার্থ, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। দলের সংকটময় সময়ে যেসব নেতা মাঠে থেকেছেন, তাদের মধ্যে অনি অন্যতম। তাই আগামী কমিটিতে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে।”

তারা আরও জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী বিতর্কমুক্ত, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের যে বার্তা দেওয়া হয়েছে, আশিকুর রহমান অনি সেই যোগ্যতার পূর্ণ প্রতিফলন। ফলে তাকে দায়িত্ব দেওয়া হলে তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলেও মনে করছেন নেতাকর্মীরা। খুলনা বিভাগ ও জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের কাছেও তৃণমূলের নেতাকর্মীরা আকুল আবেদন জানিয়েছেন। তাদের দাবি, আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং তরুণদের আরও সংগঠিত করতে শেখ আশিকুর রহমান অনির মতো পরীক্ষিত নেতৃত্বের বিকল্প নেই।

নেতাকর্মীদের বিশ্বাস, অনির নেতৃত্বে খুলনা জেলা ছাত্রদল নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102