বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকাচ্ছেন বিদ্যালয়ের কর্মচারী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মে) চর বেতাগৈর ইউনিয়নের বীর কামাটখালি জেবি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এই ঘটনা ঘটে।

জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, ‘মানুষের বোরো ধান কাটা হচ্ছে। বর্তমানে খুব বৃষ্টি হচ্ছে। বিপাকে পড়ে মানুষ স্কুলের মাঠে ধান শুকাচ্ছে। আমার স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী হাসিম উদ্দিন দিনব্যাপী ধান শুকিয়ে কয়েক বস্তা ধান একটি কক্ষে রেখেছিল।’

বিষয়টি জানাজানি হওয়ার পর হাসিম উদ্দিন স্কুলের কক্ষ থেকে ধানের বস্তা নিয়ে যাচ্ছেন।

একটি সূত্রের দাবি, ওই কর্মচারী স্কুলের কক্ষে ফ্যান চালিয়ে সারা দিন ও রাতে ধান শুকাচ্ছেন। একটি ছবিতে দেখা যায়, স্কুলের কক্ষের মেঝেতে ধান বিছানো। ওপরে দুটি ফ্যান চলছে।

বিষয়ে জানতে হাসিম উদ্দিনের নম্বরে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নান্দাইলের ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102