বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাসিয়ারছড়ার কামালপুর এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল হককে প্রধান আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী (৩৪)।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে আজিজুল হকের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর নিজ বাড়িতে তাকে ধর্ষণ করা হয়।

সর্বশেষ গত ১২ মার্চ ২০২৬ তারিখ রাত ১০টার দিকে আজিজুল হক ওই নারীর শোবার ঘরে ঢুকে তাকে পুনরায় ধর্ষণ করেন।

এর কিছুদিন পর থেকে আজিজুল ভুক্তভোগীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন এবং তার মোবাইল নম্বরটি ‘ব্লক’ লিস্টে রাখেন। কোনো উপায় না পেয়ে গত ২১ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৮টার দিকে ভুক্তভোগী নারী বিয়ের দাবিতে আজিজুলের বাড়িতে যান।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি বিয়ের দাবি জানালে আজিজুলের পরিবারের সদস্য ও স্থানীয় সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তারা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে বাড়ি থেকে বের করে দেয়।

পরে ভুক্তভোগী তার ভাই ইয়াসিন আলীকে সঙ্গে নিয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। (মামলা নং-১৮/৭২, তারিখ- ২৬/০৪/২৬ইং)।

ভুক্তভোগী নারী বলেন, দীর্ঘ ৪ বছর প্রেমের সম্পর্ক রেখে বিয়ের প্রলোভনে আজিজুল হক আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এখন বিয়ের কথা বললে সে আমাকে মেনে নিচ্ছে না। আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি আজিজুলকেই বিয়ে করে সংসার করতে চাই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102