বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেছেন, ৫ আগস্ট সারাদেশ থেকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করা হলেও চলচ্চিত্রাঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা হয়নি। খুব শিগগিরই চলচ্চিত্রের সকল অঙ্গন থেকে ফ্যাসিস্ট মুক্ত করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে মঙ্গলবার (৫ মে) দুপুরে বিএফডিসিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি বদিউল আলম খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

নায়ক উজ্জ্বল বলেন, চলচ্চিত্র অনুদান, চলচ্চিত্র পুরস্কার দলমত নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে প্রদান করতে হবে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে যথাযথ কার্যকর করতে হবে। চলচ্চিত্রের উন্নয়নে এক যোগে কাজ করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন করতে হলে এফডিসির এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হবে। এফডিসিতে বেশি বেশি সিনেমা নির্মাণের সুযোগ করে দিতে হবে।

সভায় চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে বিনোদন সাংবাদিকদের সদস্য করারও দাবি করেন চিত্রনায়ক উজ্জ্বল।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা, জাসাস যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হান্নান মজুমদার, সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, ফাইট ডিরেক্টর আরমান, অভিনেত্রী কেয়া চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের যুগ্ম মহাসচিব চিত্রনায়ক আদনান আজাদ, সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, তথ্য ও গবেষণা সম্পাদক চিত্রনায়ক সাইফুর রহমান ইভান, নৃত্যবিষয়ক সম্পাদক সিনিয়র নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আপ্যায়নবিষয়ক সম্পাদক সিনিয়র চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম।

সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ, যুগ্ম মহাসচিব জি এম সাঈদ।

অন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সাসাজ্জাদ হোসেন দোদুল, অভিনেতা আসিফ বাবু, চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, চলচ্চিত্র পরিচালক এস.এম শফিউল আজম, চিত্রগ্রাহক রিপন রহমান খান, ফাইট ডিরেক্টর হারুন, অভিনেতা ডেঞ্জার নাসিম, সহকারী পরিচালক আর কে রেজা, মেকআপ আর্টিস্ট শামসুল ইসলাম, চলচ্চিত্র সহকারী পরিচালক শাকিল আহমেদ, চলচ্চিত্র ব্যবস্থাপক আবু জাফর অপু প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102