রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :

মুক্তিপণ না পেয়ে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মুক্তিপণের টাকা না দেওয়ায় রাজিব হোসেন (১৪) নামে এক কিশোর অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার চরআবাবিল ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজিব উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের মোস্তফার ছেলে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে রাজিব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতভর খোঁজাখুঁজির একপর্যায়ে ভোররাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার ফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে স্বজনরা অভিযোগ করেছেন।

আজ দুপুরে চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশে একটি সুপারি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, কিশোর রাজিবের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, শিমুলতলা এলাকার এক ব্যক্তিকে রাজিবের অটোরিকশাটি নিয়ে যেতে দেখা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মোস্তফা বিলাপ করে বলেন, “রাজিবই ছিল আমার একমাত্র সম্বল। আমার অবুঝ ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণের বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102