বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ, নারী-খদ্দেরসহ গ্রেপ্তার ১০

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জ পৌর এলাকায় একটি ভাড়া করা ফ্ল্যাটে গোপনে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে নারী ও খদ্দেরসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে সদর থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে পৌর এলাকার একটি বাসা থেকে তাদের হাতেনাতে আটক করে। আটককৃতদের মধ্যে ৯ জন নারী ও ১ জন খদ্দের রয়েছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে গোপনে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনকে এ চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে নারী সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করত। মোবাইল ফোনের মাধ্যমে খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দিষ্ট স্থানে ডেকে আনা হতো।

পুলিশ আরও জানায়, কিছু ক্ষেত্রে খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। বিশেষ করে বিদেশ ফেরত ব্যক্তিদের টার্গেট করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতো বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের বাড়ি মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও বরিশাল জেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102